জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলকানা আর মার্কার প্রতি দাসত্ব থেকে ভোট দেওয়ার দিনশেষ।সোমবার (১১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, জনগণের প্রতি কথা, কাজ আর কমিটমেন্টের ওপরেই চলবে আগামীর ভোটের বাংলাদেশ।
এদিকে, জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান যুক্ত করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)।এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত বিধান বিলোপ করা হয়েছে।