বিএমইউ বহির্বিভাগকে সেবার ‘উৎকৃষ্ট মডেল’ করার প্রত্যয় উপাচার্যের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগকে উৎকৃষ্ট চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বহির্বিভাগ হলো হাসপাতালের রোগীদের প্রথম যোগাযোগের কেন্দ্র। তাই এখানে প্রতিটি সেবা হতে হবে রোগীকেন্দ্রিক, সময়োপযোগী এবং সর্বোপরি মানবিক। আমাদের লক্ষ্য হবে ওপিডিকে এমন…