Our Times24

Sunday, 15 March 2026
রবিবার, ১৫ মার্চ ২০২৬

প্যানেল ঘোষণা নিয়ে তারেকের অপেক্ষায় ছাত্রদল

গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ, দাখিল ও জমাদানের সময় বাড়িয়ে বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। তবে এর আগে প্রায় সব সংগঠন প্যানেল ঘোষণা করলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল।

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের কাগজে কলমে শেষ দিন ছিল সোমবার (১৮ আগস্ট)। এদিন বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পেরেছেন। যদিও রাতে আবারও একদিন বাড়ানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সময় একদিন বাড়লেও, বাড়তি দিনেরও অর্ধেক গত হয়ে গেছে। ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ প্রায় সব সংগঠন প্যানেল ঘোষণা করলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা দিতে পারেনি ছাত্রদল। তবে ছাত্রদলের নেতাকর্মীরা এককভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *