ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার। কেশভ মহারাজের ঘূর্ণিতে দুইশর আগেই গুটিয়ে গেলো স্বাগতিক অস্ট্রেলিয়া। ৯৮ রানের বড় জয় পেলো দক্ষিণ আফ্রিকা।
কেয়ার্নসে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। জবাবে ৪০.৫ ওভারে ১৯৮ রানেই থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।