ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
তিনি বলেন, এটার ইফেক্ট কিন্তু সমাজে আরও কিছুদিন পরে গিয়ে পড়বে। এই সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। ছাত্রপ্রতিনিধি সেজে অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন।