Our Times24

Sunday, 15 March 2026
রবিবার, ১৫ মার্চ ২০২৬

বাজার থেকে এনে যে ৫ খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না?

প্রতিদিন বাজার করা হয়তো আপনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই সপ্তাহের বাজার এক বারেই কিনে নিয়ে ফ্রিজে ভরে রাখেন অনেকেই। এত সবজি, মাছ, মাংস এনে অনেকেই মনে করেন, খাবার ভালো রাখতে তা ফ্রিজে রেখে দেওয়াই উত্তম! কিন্তু জানেন কি, কিছু কিছু খাবারের গুণ, স্বাদ, দুই-ই নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে? জেনে নিন, বাজার থেকে এনে কোন কোন খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না?

১. পাউরুটি: পাউরুটির গায়ে ছত্রাক পড়ে যাওয়া আটকাতে অনেকেই প্যাকেট-সহ তা ফ্রিজে রেখে দেন। ফ্রিজে যে কোনো খাবার রাখলেই তা শুকনো হয়ে যায়। পাউরুটি বা কেক জাতীয় খাবার ফ্রিজে রাখলে তা অতিরিক্ত শুকিয়ে যায়।

২. আলু: কাঁচা আলু ফ্রিজে না রেখে বাইরে ঝুড়িতে রাখুন। কারণ, স্টার্চ জাতীয় কার্বহাইড্রেট ঠান্ডার সংস্পর্শে এলে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে। তাই আলু ফ্রিজের বাইরে অন্ধকার পরিবেশে মজুত করাই ভালো।

৩. পেঁয়াজ: খুব কম তাপমাত্রায় পেঁয়াজ রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। অনেকেই অর্ধেক পেঁয়াজ ব্যবহার করে বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দেন। এই ভুল কখনও করবেন না। পেঁয়াজ কেটে ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের উপর ব্যাক্টেরিয়া ও ছত্রাক বাসা বাঁধে। তাই কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা মোটেই স্বাস্থ্যকর নয়।

৪. মধু: গরমে মধুর শিশিতেও পিঁপড়ে হানা দিচ্ছে। সেই ভয়ে মধু যদি ফ্রিজে রেখে দেন, সে ক্ষেত্রে মধুর স্বাদ বদলে যেতে পারে। তার চেয়ে একটি বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে মধুর শিশি বসিয়ে রাখতে পারেন।৫. রসুন: রসুনের স্বাদ এবং গন্ধ, দুই-ই বদলে যাবে যদি ফ্রিজে রসুন রাখেন। দীর্ঘ দিন ধরে তাতে ছত্রাক সংক্রমিত হবে। সেই রসুন খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *